Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাওনা টাকা আদায়ে ৭ অপহরণকারী আটক

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৬:২৯

সাত অপহরণকারীকে আটক করেছে র‍্যাব।

ময়মনসিংহ: ময়মনসিংহে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে অপহরণ ঘটনায় অপহৃত ব্যক্তি কামরুলকে উদ্ধারসহ সাত অপহরণকারীকে আটক করেছে র‍্যাব।

রোববার (১ জুন) দুপুরে র‍্যাব ১৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, ঢাকার মগবাজার থেকে কামরুল হাসানকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা।

শনিবার (৩১ মে) রাতে চুরখাই এলাকায় বহনকারী মাইক্রোবাসটি সন্দেহ হলে গাড়িতে তল্লাশী চালায় র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা জানার পর র‍্যাব কামরুলকে উদ্ধার করে সাত অপহরণকারীকে আটক করে।

এ সময় মাইক্রোবাস থেকে বাংলাদেশ জাতীয় সংসদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, এনবিআর, বিজিএমইএ এবং প্রেস লেখা স্টিকার জব্দ করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ