Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন ভোটারের তথ্য ‌‘আপলোডিং’ সমস্যার সমাধান মাঠেই করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৮:২০

ঢাকা: চলমান ভোটার হালনাগাদে ৬০ লাখের মতো নতুন ভোটারের তথ্য নেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদে তথ্য নেওয়া সেসব নতুন ভোটারের স্ট্যাটাসে যাদের ‘আপলোডিং’ রয়েছে সে সমস্যা মাঠ পর্যায়েই সমাধানের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলামের এ নির্দেশনাটি সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

সে নির্দেশনায় উল্লেখ করা হয়েছ, উপজেলা/থানা নির্বাচন অফিসারের ইউজার আইডি দিয়ে সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে) এ লগ-ইন করে অনলাইন আবেদন যেতে হবে তারপর প্রোভিশনাল ভোটারে এ ক্লিক করে যেসব নতুন ভোটার/বায়ো-আপডেট ডাটার স্ট্যাটাস আপলোডিং পাওয়া যাচ্ছে সেসব ভোটারদের ডাটা পুনরায় বায়োমেট্রিক ক্যাপচার করে উপজেলা/থানা নির্বাচন অফিস হতে আপলোড করতে হবে। এক্ষেত্রে ব্যাক আপে সংরক্ষিত ডাটা থেকে ব্যবহার করে স্ট্যাটাস পরিবর্তন করে নিতে হবে যে প্রয়োজনীয় ম্যানডেটরি ডকুমেন্ট/ বায়োমেট্রিক (যেমন ফরম ২ এর দুই পৃষ্টা, ছবি, সই ইত্যাদি) সংযুক্ত হয়েছে কি না, করা না হয়ে থাকলে ডকুমেন্টগুলো এটাচ করে এরপর আপলোড করতে হবে। যদি ব্যাক আপে ডাটা না থাকে তাহলে প্রয়োজনে নতুনভাবে ফরম-২ পূরণ করে ভোটারের বায়োমেট্রিক নিয়ে আপলোড করতে হবে। আগের ফরম বাতিল হবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়েছে, এছাড়াও যাদের ফিংগার নেই/ফিংগার প্রিন্ট নেই তাদের ক্ষেত্রে No Finger Print/ No Finger করে ডাটা সেভ করে আপলোড করতে হবে। নয়তো এসব ডাটা Uploading স্ট্যাটাসে যাবে, কোনো দিন সমাধান হবে না।

যেসব নতুন ভোটার/বায়ো আপডেট ডাটার স্টেটাস আপলোডিং দেখাচ্ছে সেসব ডাটার সমস্যা উপজেলা/থানা নির্বাচন অফিস থেকেই করতে হবে। এনআইডি উইং থেকে সমাধানের কোনো সুযোগ নেই। এ বিষয়ে কোনো পত্র জাতীয়পরিচয় নিবন্ধন অনুবিভাগে না পাঠিয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস থেকেই সমাধান রেজিস্ট্রেশন অফিসারকেই করতে হবে।

সারাবাংলা/এনএল/এসআর