Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২০:০৩

ঢাকা: দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউরের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হবে।

রোববার (১ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে জানানো হয়, সোমবার বিকালে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়েরর উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও জানানো হয়, সংস্কারকে গতিশীল করা, সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা এবং সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করার ব্যাপারে গুরুত্বারোপ করবে ইসলামী আন্দোলন।

সারাবাংলা/এজেড/এসআর