Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইশরাকের শপথ সংক্রান্ত আদেশের কপি ইসিতে, বৈঠক সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২২:৪০

বিএনপি নেতা ইশরাক হোসেন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিষয়ক আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে।

সোমবার (২ জুন) এ নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে কমিশন।

রোববার (১ জুন) রাতে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখন কমিশন কার্যকর ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্দেশনা পেলে তা উপস্থাপন করা হবে। এক্ষেত্রে ইসি সচিবালয় এ সংক্রান্ত নথি উপস্থাপন করতে পারে বা সিইসি কমিশন বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে। তিনি বলেন, কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে বিকেলে তিনি বলেছিলেন, ইশরাকের বিষয়েও আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর ইসির ওপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো