Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ দেশে ফিরছেন হামজা, শমিত আসবেন কবে?

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৫ ০৯:০৮

দেশে ফিরছেন হামজা

শেফিল্ড ইউনাইটেডের হয়ে একরাশ হতাশা নিয়েই মৌসুম শেষ করেছেন তিনি। প্লে-অফের ফাইনালে শেষ মুহূর্তে হেরে প্রিমিয়ার লিগে ওঠা হয়নি হামজ চৌধুরীর। বাংলাদেশের হয়ে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে আজ দেশে ফিরছেন হামজা।

গত মৌসুমে লেস্টার সিটি ও শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন হামজা। ধারে শেফিল্ডে খেলতে আসা হামজা মৌসুম শেষে আবার ফিরে যাচ্ছে লেস্টারে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলবে লেস্টার, হামজাকেও তাই খেলতে হবে সেখানেই।

এই মাসে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে আজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সকাল ১০.৩০টায় বাংলাদেশে পা রাখবেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকায় এসেই দলের সঙ্গে যোগ দেবেন হামজা, বিকালে করবেন অনুশীলনও। বাংলাদেশ স্কোয়াড এরই মধ্যে দুটি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে।

হামজার মতো আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম অবশ্য আজ আসছেন না। আগামী ৪ মে ভোরে বাংলাদেশে পা রাখার কথা সোমের। সেদিন বিশ্রাম নিয়ে ৫ মে থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

আগামী ৫ মে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ মে এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো