Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতসকালেই ঢাকার বায়ুমানে দুঃসংবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ০৯:১৫

ঢাকায় বায়ুদূষণ। ছবি: ব্লুমবার্গ

ঢাকা: গত কয়েক দিন শহরটির বায়ুমানে অনেকটাই উন্নতি লক্ষ্য করা গেছে। কিন্তু সোমবার (২ জুন) সকালে ফের শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও, বায়ুমানের অবনতি দেখা গেছে।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে ঢাকা। এই স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

বিজ্ঞাপন

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো