Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির করের ব্যবধান বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৪:৫৪

ঢাকা: দেশের পূঁজিবাজারে তালিকাভুক্ত লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির করের ব্যবধান বাড়ছে। সোমবার (২ জুন) দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। বাজেটে এই প্রস্তাব থাকছে।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে,পূঁজিবাজারে সার্বিকভাবে সুশাসন প্রতিষ্ঠা ও এই বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশী-বিদেশী লাভজনক ও নামীদামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন-লিস্টেড কোম্পানির করহারের ব্যবধান ৫ শতাংশ হতে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বৃদ্ধি উৎসাহিতকরণে সিকিউরিটিজ লেনদেনের মোট মূল্যের ওপর ব্রোকারেজ হাউজসমূহের নিকট হতে কর সংগ্রহের হার ০.০৫ শতাংশ হতে হ্রাস করে ০.০৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকসমূহের কর হার ৩৭.৫ শতাংশ হতে কমিয়ে ২৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

সারাবাংলা/ইএইচটি/এমপি