Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালাহউদ্দিনের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিচ্ছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৪:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি অংশ নেবে।

সোমবার (২ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল অংশ নেবে। বাকি সদস্যরা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড