Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উড়োজাহাজের লীজ রেন্টে ভ্যাট অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট 
২ জুন ২০২৫ ১৫:৩৮

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে যাত্রী পরিবহণে ব্যবহৃত উড়োজাহাজের লীজ রেন্ট এর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩ টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এই প্রস্তাব রয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে ‘যাত্রী পরিবহণে ব্যবহৃত উড়োজাহাজের লীজ রেন্ট এর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।’

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইএইচটি/এইচআই