Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৫:৪৯

মো. মেশকাত হোসেন বাক্কা (৩৬) গ্রেফতার

ঢাকা: আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেফতার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সোমবার (২ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে রমনা মডেল থানাধীন রমনা পার্কের ভিতরের রাষ্ট্রের অখন্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দানের নিমিত্তে ষড়যন্ত্র মূলক মিটিং করার ঘটনায় ডিএমপি রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা করে। গ্রেফতারকৃত মেশকাত এই মামলার অন্যতম আসামি। মেশকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো