Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাউফলে গরুবাহী ট্রাক উলটে যুবক নিহত, ৩ গরুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: জেলার বাউফলে গরুবাহী একটি ট্রাক উল্টে আবদুল মালেক রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিনটি গরুও মারা গেছে। এছাড়া আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে কালাইয়া-বাউফল সড়কের আফসারের গ্রেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল দশমিনা উপেজলার আলিপুরা ইউনিয়নের খলিসাখালী গ্রামের আবদুর করিম মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষ্যে ট্রাকটি ১৪টি গরু নিয়ে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে আফসারের গ্রেজ এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনটি গরু মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন রাসেলসহ তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। গরুগুলো স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম