Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থানার আঙ্গিনাতে সাংবাদিকের ওপর হামলা, মামলা নিতে ‘নারাজ’ ওসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজার সদর থানার আঙ্গিনাতেই আব্দুল্লাহ আল ফরহাদ নামে এক সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এজাহার দেওয়ার ১১ দিন অতিবাহিত হয়ে গেলেও থানায় মামলা নেওয়া হয়নি। পরে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন।

রোববার (১ জুন) আদালতে মামলা দায়ের করেছেন সংবাদকর্মী আব্দুল্লাহ আল ফরহাদ।

এর আগে, গত ২১ মে রাত ১০ টার দিকে থানার উঠানে চিহ্নিত একদল যুবক হামলা চালায় সংবাদকর্মী ফরহাদের ওপর। যার ভিডিও চিত্র সদর থানার সিসিটি’তে রেকর্ড রয়েছে।

হামলার শিকার আব্দুল্লাহ আল ফরহাদ জাতীয় অনলাইন গণমাধ্যম বিবার্তা’র কক্সবাজার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণসংযোগ, দেশবিদেশ ও দৈনন্দিনসহ একাধিক পত্রিকায় কাজ করেন। এ ছাড়া তিনি পত্রিকার কম্পিউটার অপারেটর হিসেবেও কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত হামলাকারীরা হলেন- সদর উপজেলা দক্ষিণ ডিককুলের আবুল হাসানের ছেলে মারুফ হাসান তাসিন (২৪) ও একই এলাকার গাফফারের ছেলে নয়ন (২৪)। তাদের নেতৃত্বে আরও ৬-৭ জন ছিল।

এ ঘটনার পরদিন দুপুরে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা ঘটনায় জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাবলিক লাইব্রেরি সংলগ্ন সড়কে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।

এদিকে ঘটনার একদিন পর ২২ মে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দিলেও এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। এ ব্যাপারে জানতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খানে’র কাছে বারবার গেলেও তিনি কোনো সদুত্তর না দিয়ে মামলা করার বদলে জিডি করার পরামর্শ দেন বলে জানান হামলার শিকার ফরহাদ।

আদালতে মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সংবাদকর্মী ফরহাদ জানান, গত ২১ মে রাত ১০ টার দিকে তিনি ব্যক্তিগত কাজে থানায় গেলে কাজ শেষে ফেরার পথে থানার গেটে মারুফ হাসান তাসিন ও নয়নের নেতৃত্বে ৬-৭ জন যুবক অতর্কিত হামলা চালায়। নিরাপত্তার জন্য থানায় ভিতর উঠানে চলে গেলে সেখানেও তারা দফায় দফায় হামলা চালায়। এ সময় তার মোবাইল মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ফরহাদকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। হামলাকারী প্রধান মারুফ ও নয়ন তারা ২ জন’ই ফরহাদের পূর্ব পরিচিত।

সংবাদকর্মী ফরহাদের অভিযোগ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজসহ সব প্রমাণ থাকার পরেও মামলা নিচ্ছেন না ওসি।

মামলা না নেওয়া অভিযোগের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, ‘বিষয়টি তদন্তের ব্যাপার রয়েছে। পরে জানানো হবে।’

সারাবাংলা/এইচআই