Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ছুরিকাঘাতে যুবক‌ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ০২:৩৪

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনিতে ঘটনাটি ঘটে। নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে। তিনি ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রাতে হরিজন কলোনিতে তার বড় বোনের বাড়িত বেড়াতে এসেছিলেন। সেখান থেকে বের হওয়ার পর চার/পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় এক যুবকের হাতে থাকা ধারাল ছুরি দিয়ে সবুজের পেটের নিচে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’

সারাবাংলা/পিটিএম