Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়ত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ০৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২ জুন) রাতে রাজধানীর মিরপুরে জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের নবগঠিত খাস কমিটির প্রথম বৈঠক থেকে সব জেলা ও মহানগরের দায়িত্বশীলদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে নেতারা চামড়া শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল আজহায় যেন বিগত বছরগুলোর মতো কোনো গোষ্ঠী চামড়া শিল্প নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়।

জমিয়ত নেতারা ২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিবর্তন ও সংস্কারের নামে এ রকম স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে মন্দির কিংবা আপত্তিকর ছবি সংবলিত নোট বাজেয়াপ্ত করতে হবে।’

বিজ্ঞাপন

বৈঠকে দলের সহ সভাপতি মাওলানা শেখ মুজীবুর রহমানকে খাস কমিটির সদস্য করা হয়।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রমুখ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ