Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী বিশ্বকাপ ২০২৫ / ভারতে যাচ্ছে না পাকিস্তান, বিশ্বকাপের ম্যাচ খেলবে কোথায়?

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৫ ১০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত এপ্রিলে হয়ে যাওয়া ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবটা পড়েছে দুই দেশের ক্রিকেটেও। ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তান, এটা অনেকটা অনুমেয়ই ছিল। এবার জানা গেল, শ্রীলংকার সঙ্গে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করবে ভারত।

এই বছরের শেষভাগে হতে যাওয়া নারী বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। ভারতের চারটি ভেন্যুর পাশাপাশি শ্রীলংকার একটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের খেলা।

বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গৌহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম ও বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে। এছাড়াও শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে বাকি ম্যাচগুলো।

বিজ্ঞাপন

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তান যদি নকআউট পর্বে পৌঁছে যায়, তাহলে তারা নিজেদের সেমিফাইনাল খেলবে এই মাঠেই। পাকিস্তান ফাইলালে উঠলে ফাইনালও হবে এই ভেন্যুতে।

আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল হবে গৌহাটি অথবা কলম্বোতে। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু অথবা কলম্বোয় বিশ্বকাপের ফাইনাল হবে ২ নভেম্বর।

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে প্রথম পর্বে ম্যাচ হবে মোট ২৮টি। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

সারাবাংলা/এফএম