Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃষ্টির পরেও আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১১:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে।

মঙ্গলবার (৩ জুন) বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী, রাজধানী শহরের বায়ুমান ১৬০, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। গতকালও একই সময়ের রেকর্ড অনুযায়ী, ৯৫ বায়ুমান নিয়ে ১৪ তম অবস্থানে ছিল ঢাকা। যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর ছিল।

এদিকে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—চিলির সান্তিয়াগো (১৫৮), ইরাকের বাগদাদ (১৫৫), সৌদি আরবের রিয়াদ (১২৬) ও পাকিস্তানের করাচি (১২৪)।

বিজ্ঞাপন

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদী ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ