Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বর্তমান সরকার নতুন দলকে এখনো ফিডার খাইয়ে যাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৫:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নতুন বাজেটে বৈষম্য বিলোপের কোনো পরিকল্পনা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার নতুন দলকে এখনও ফিডার খাইয়ে যাচ্ছে।’

মঙ্গলবার (৩ জুন) রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সাইফুল হক বলেন, ‘এই বাজেট আমাদের কোনো স্বপ্ন দেখাতে পারেনি।’

বাজেট পর্যালোচনা করে জনগণের জন্য ‘বিকল্প ও টেকসই অর্থনৈতিক নীতিমালা’গ্রহণের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।

তিনি বলেন, ‘জনগণের অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিত না করে কোনো বাজেট টেকসই হতে পারে না।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো