Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ৭৫ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৬:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: আর তিনদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঘরমুখো উত্তরবঙ্গের মানুষ। এতে করে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) রাত ১২টা থেকে সোমবার (২ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এরই মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোনো যানজট নেই। যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে। সেতুর ওপর দুর্ঘটনা কবলিত গাড়ি সরানোর জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। যানজট নিরসনে জেলা পুলিশ প্রশাসের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো