Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাগড়াছড়িতে আ.লীগ নেতা নিউটন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৭:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা নিউটন মহাজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠান। এর আগের দিন সোমবার (২ জুন) সকালে চট্টগ্রামের পাহাড়তলী থেকে নিউটন মহাজনকে গ্রেফতার করা হয়।

নিউটন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন জানান, নিউটন মহাজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো