Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ফিরেই সর্বস্ব খোয়া গেল মালয়েশিয়া প্রবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২১:৩৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির কবলে পরে মালয়েশিয়া প্রবাসীর সর্বস্ব খোয়া গেছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে কাকরাইল মোড় পুলিশবক্সের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির নাম আক্কাস আলী (৩৮)। তার বাড়ি যশোর জেলার বাঘেরপাড়া থানার জামালপুর গ্রামে।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিমুজ্জামান জানান, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় থাকেন। আজ বেলা ১১টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাজীপুর পরিবহনের একটি বাসে করে গুলিস্তানে আসছিলেন।

তিনি আরও জানান, বিকেলে জানতে পাড়ি আক্কাস আলী কাকরাইল মোড় ট্রাফিক পুলিশ বক্সের কাছে আক্কাস আলী অচেতন অবস্থায় আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার সঙ্গে কোনো লাগেজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গাজীপুর পরিবহনের নামের ওই বাসের মধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়েছে এবং সর্বস্ব হারিয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে কাকরাইল থেকে প্রতিবেশীরা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। বর্তমানে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। অভিযোগ করা হয় তাকে অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার সর্বস্ব নিয়ে গেছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই