Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় সনদে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার বিষয়টি রাখতে চায় বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২২:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষরিত হয়, সেখানে যুদ্ধপরিস্থিত মোকাবিলায় বিএনপির পক্ষ বিশেষ একটি বিষয় অন্তর্ভুক্ত করতে চায় বিএনপি।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আস্থাভোট, সংবিধান সংশোধন এবং অর্থবিল ইস্যুতে সবাই মোটামুটি একমত। এই জায়গায় যদি জাতীয় সনদ স্বাক্ষরিত হয়, সেখানে আমরা আরও একটা বিষয় উল্লেখ করেছি- জাতীয় নিরাপত্তার বিষয়টি। যেমন— যুদ্ধ পরিস্থিতি যখন সৃষ্টি হয়, সেই সময়ে যদি নিজের দলের লোকেরাই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়, তাহলে দেশের নিরাপত্তা বিঘ্ন হবে।’

বিজ্ঞাপন

‘‘সেখানে বিরোধী দলের সকলকে আস্থায় নিয়েই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার নিয়ম। এটা ওয়ার্ল্ড ওইড প্রাক্টিস। সেখানে আমরা নোট অব ডিসেন্ট দিয়ে সেই জায়গা অন্তর্ভুক্ত করে রাখব। আমাদের নির্বাচনি মেনুফেস্টতেও সেটা উল্লেখ থাকবে। এখন তিনটার মধ্যে ঐকমত্য হয়েছে, এভাবে যদি জাতীয় সনদ স্বাক্ষরিত হয়, সেখানে হয়ত আমরা সই করতে পারি’’— বলেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন নয়। তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র জাতীয় নির্বাচন পরিচালনার জন্য, স্থানীয় সরকার নির্বাচন তাদের এখতিয়ারে থাকা অনুচিত। তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্বও তিন মাসের বেশি হওয়া উচিত নয়— এ বিষয়গুলো আগেও বলেছি। আজকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। ৭০ অনুচ্ছেদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সেগুলো নিয়ে আগেই কথা বলেছি।’

সংসদীয় স্থায়ী কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশনের প্রস্তাব ছিল সব কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, যা বাস্তবসম্মত নয়। তার মতে, কিছু গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়া যেতে পারে, তবে সব কমিটি নয়।’

সারাবাংলা/এজেড/এইচআই