Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে ৯৫ মহিষ আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি করা হয়েছে। মহিষের মধ্যে দুধ উৎপাদনের জন্য ৫৫টি বড় ও প্রজননের জন্য ৪০টি বাছুর রয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ৬ টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে মহিষের ট্রাক।

সংশিষ্ট সুত্রে জানায়, সাভার প্রাণিসম্পদ ও গবেষণা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেন। আমদানিতে সহযোগীতা করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তামাম করপোরেশন। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। কাস্টমস, বন্দর ও প্রাণিসম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টারপ্রাইজ। পরে মহিষগুলো সাভার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, মহিষগুলো বন্দরে ঢোকার পর স্বাস্থ্য পরীক্ষা করে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর