Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীতে নসিমন সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে সৈয়দপুরের ঢেলাপীর হতে রংপুরগামী সড়কের সিপাইগঞ্জ কাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা সদর উপজেলার চাপড়া ইউনিয়নের মংগুর বাজার এলাকার বাসিন্দা মো. রাজু ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির একটি নসিমন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

সারাবাংলা/এসআর