Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় পশুর হাটে দ্বিগুণ টোল আদায়, অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলার সাঁথিয়ার কুরবানির পশুর হাটে দ্বিগুণ টোল আদায়ের দায়ে ২০ হাজার জরিমানা করা হয়েছে। বেশি টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপস্থিত ক্রেতা সাধারণকে অতিরিক্ত আদায়কৃত টোলের টাকা ফেরত দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে সাঁথিয়া উপজেলার বেড়া সিঅ্যান্ডবি গরুর হাটে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় অতিরিক্ত টোল আদায়ের দায়ে হাট মালিক ইদ্রিস এ জরিমানা করা হয়।

অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসন থেকে বেধে দেওয়া নির্ধারিত টোল/খাজনা তোয়াক্কা না করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বেড়া সিঅ্যান্ডবি পশুর হাটে ইচ্ছেমতো বড়-ছোট গরু ১ হাজার ২০০, ছাগল ৭০০, মহিষ ১ এক হাজার ৫০০ টাকার টোল আদায় করা হচ্ছিল। এ ছাড়া হাটে আগত বিক্রয়কারীদের নিকট থেকে পশু প্রতি ৫০০ টাকা আদায় করা হচ্ছিল। সেইসঙ্গে সরকারের নির্ধারিত টোলের সাইনবোর্ড হাটের কোথায় দৃশ্যমান দেখা যায়নি।

বিজ্ঞাপন

হাটে আগত ক্রেতারা জানান, প্রশাসনের পক্ষ থেকে পশুর হাটগুলোতে কোনো মনিটরিং না থাকায় হাট মালিকরা ইচ্ছা মাফিক টোল আদায় করছেন।

সাঁথিয়া উপজেলা (ভূমি) সহকারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, অতিরিক্ত খাজনা/টোল আদায়ের অভিযোগে হাটে অভিযান পরিচালনা করে সত্যতা পাওযায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাইকিং করে সরকার নির্ধারিত টাকা হাসিল আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে। সেইসঙ্গে হাটে আগতো বেশ কিছু ক্রেতাকে বেশি খাজনা নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই