Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিনা অভিযোগে’ আইনজীবী আটক, অফিস ঘেরাওয়ের পর মধ্যরাতে মুক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: ‘বিনা অভিযোগে’ আটক এক আইনজীবীর মুক্তির দাবিতে নীলফামারীতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলা আইনজীবীরা।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে কয়েক ঘণ্টা। এরপর মধ্যরাতেই মুক্তি পেয়েছে ওই আইনজীবী।

জানা যায়, ডিমলার বালাপাড়া গ্রামের আইনজীবী আসাদুজ্জামান আসাদকে বিকেলে পুলিশ আটক করলে জেলা আইনজীবী সমিতির সদস্যরা ক্ষুব্ধ হন। রাতেই বিপুলসংখ্যক আইনজীবী এসপি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবস্থানের কারণে ডিসি মোড় থেকে সার্কিট হাউজ সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে, জনদুর্ভোগ চরমে ওঠে।

বিজ্ঞাপন

আন্দোলনের মুখে প্রশাসন আলোচনায় বসে। দীর্ঘ আলোচনা ও চাপের মুখে পুলিশ আসাদুজ্জামানকে মুক্তি দেয়। আইনজীবীরা জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহি জানান, আটক আইনজীবীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আওয়ামী লীগ সংশ্লিষ্ট হলেও সম্প্রতি ‘জুলাই বৈষম্য বিরোধী ছাত্রজনতা’র সঙ্গে সক্রিয় ছিলেন।

আরও পড়ুন-          

‘বিনা অভিযোগে’ আইনজীবীকে আটক, প্রতিবাদে এসপি অফিস ঘেরাও

সারাবাংলা/এনজে