Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনার হত্যায় জামিন পেলেন আওয়ামী লীগ নেতা মিন্টু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার অপহরণসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বুধবার (৪ জুন) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। এর আগে, সোমবার (২ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও ব্যারিস্টার আশরাফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল বাসেত।

বিজ্ঞাপন

আইনজীবী প্রশন্ত কুমার বলেন, এফআইআরে সাইদুল করিম মিন্টুর নাম ছিল না। একইসঙ্গে আদালতে স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেননি তিনি। এসব বিবেচনায় আদালত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। এছাড়া তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

এর আগে, খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে গত বছরের ১২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস। ওই মামলার পর গত বছরের ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সারাবাংলা/আরএম/এনজে