Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসির উচিত রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৪ জুন) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এ জন্য নির্বাচন কমিশনকে কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের শক্তিতে গঠিত হয়েছে এনসিপি। তাই জনগণের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। অন্যথায় সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’

তিনি জানান, অন্যান্য দল, ক্যান্টনমেন্ট ও ব্যবসায়ী শ্রেণির সহযোগিতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে গঠিত হয়েছে এনসিপি। তবে এনসিপি এসবের বাইরে থেকে জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, আর্থিক সত্যতা রাজনৈতিক দলগুলো প্রকাশ করে না। বিশেষ করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো তথ্য উঠে আসে না।

নিজেদের আর্থিক অবস্থা নির্বাচন কমিশনকে জানাবেন এ সময় এনসিপির নাম নিয়ে চাঁদাবাজির চেষ্টা হলে প্রতিহতের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় টাকা চাওয়া হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে কোনো এনসিপির নেতাকর্মী বা কাউকে টাকা দেবেন না। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দেবেন না।’

তিনি বলেন, ‘এ মাসে নির্বাচন কমিশনে আমরা নিবন্ধনের জন্য যাবো। তখন আমরা দলের সব হিসেব জমা দেবো। কারণ আমাদের মূল উদ্দেশ্য জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া।’

অনুষ্ঠানে সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘এনসিপি ক্রাউড ফান্ডিং মডেল গ্রহণ করেছে। donate.ncpbd.org এই ওয়েবসাইটটির মধ্যে দিয়ে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে দিয়ে নাগরিক পার্টির সদস্য এবং সমর্থকরা আর্থিক অনুদান দিতে পারবেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এফএন/এইচআই