Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে জুলাই শহিদ ও আহতদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ তিন পরিবার ও আহত ৭৭ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময়ে ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্যসহ অনেকেই বক্তব্য দেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবার ও আহত সকল পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় আছে ও থাকবে। আপনাদের যেকোনো সমস্যা আমাদের নির্দ্বিধায় জানাবেন। আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই