Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামজার গোলে বাংলাদেশের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২৫ ২১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন তিনি। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন হামজা চৌধুরী। হামজা ও সোহেল রানার গোলে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সিঙ্গাপুরের ম্যাচের প্রস্তুতিটা দারুণভাবেই সারল বাংলাদেশ।

জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামাল ভুঁইয়ার কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান হামজা। বাংলাদেশের জার্সি গায়ে এটাই হামজার প্রথম গোল।

ম্যাচের প্রথমভাগে আরও কয়েকটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে বিরতির আগে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। সোহেল রানার গোলে ২-০ গোলে এগিয়ে যায় লাল সবুজরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন হামজারা।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো