Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চামড়ায় দেরিতে লবণ দেওয়ায় দাম কমেছে: শিল্প উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চামড়ার দাম কমার অভিযোগের প্রেক্ষিতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চামড়ায় দেরিতে লবণ দেওয়ার কারণে এবার কোরবানির পশুর চামড়ায় কাঙ্ক্ষিত দাম অনেকেই পাননি।

সোমবার (৯ জুন) ঈদের তৃতীয় দিনে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার পিস চামড়া এসেছে শিল্পনগরীতে। ঢাকায় আছে সাড়ে ৭ লাখ পিস।

এ সময় চামড়ার বাজার নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছর ৩০ হাজার টন লবণ বিতরণ করা হয়েছে। চামড়ায় দেরিতে লবণ দেয়ার কারণে চলতি বছর কোরবানির পশুর চামড়ায় অনেকে কাঙ্ক্ষিত দাম পাননি। তবে লবণজাত চামড়ার দর ঠিকই আছে। সরকার তৎপর ছিল বলেই এবার খুব কম চামড়া নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আওয়ামী লীগ সরকারের সময়ে চামড়ার দামে পত্ন ঘটে। অভ্যুত্থানের পর এবার প্রথম কোরবানীর ঈদে চামড়ায় সুদিন ফিরবে বলে নানান উদ্যোগ নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু তারপরও চামড়ায় দাম না পাওয়ায় হতাশ ক্রেতা বিক্রেতারা। এমনকি, চট্টগ্রামে চামড়ার দাম না পাওয়ায় চামড়া মাটিতে পুঁতে ফেলা এবং রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এমএইচ/এমপি