Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া আমির হোসেন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মাহফুজা আফরিন উপমা জিন্নাপাড়া এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে উপমা খাবার খেয়ে ঘুমাতে যান। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তার মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর