Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বিভাগে সংরক্ষণ করা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার চামড়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৮:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা : চট্রগ্রাম বিভাগের ১১ জেলার মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ বছর কোরবানির সাত লাখ ৭৪ হাজার ৭৫৬টি গরু, মহিষ ও ছাগলের চামড়া লবন দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়ার সংখ্যা সাত লাখ ৭৪ হাজার ৭৫৬টি। এছাড়া ছাগলের চামড়ার সংখ্যা ৭৪ হাজার ৩০২টি।

সোমবার (৯ জুন) চট্রগ্রামের বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

জেলাগুলোর মধ্যে চট্টগ্রামের সংগৃহীত চামড়া দুই লাখ ৭২ হাজার ১০০টি, কক্সবাজারে ৩৭ হাজার আটশ ৮৯টি, নোয়াখালীতে এক লাখ ১৩ হাজার ৮৩১টি, চাঁদপুরে ২৩ হাজার ৬৫টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ হাজার ৭৮১টি, খাগড়াছড়িতে পাঁচ হাজার ৮৪৯টি,লক্ষ্মীপুরে ১১ হাজার ৮৩৭টি, ফেনীতে ১৩ হাজার ৫০৯টি, রাঙ্গামাটিতে দুই হাজার ৮৪৮টি, বান্দরবানে দুই হাজার ২৯২টি ,কুমিল্লায় এক লাখ ৯১ হাজার ৭৮৫টি। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসকল চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা,মসজিদ ও মাদরাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবন সরবরাহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।

সারাবাংলা/জিএস/এসডব্লিউ