Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু নিউজ মিডিয়ায় কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

সোমবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার প্রশিক্ষণ দিয়েছেন। চামড়া শিল্পে প্রণোদনা বাবদ ২১৫ কোটি টাকা দেওয়া হয়েছে। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া ও সাদা চামড়া রফতানি শর্ত শিথিল করা হয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুত বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আরও বেশি মূল্য পাবে।’

বিজ্ঞাপন

এর আগে বাণিজ্য উপদেষ্টা সুন্দরবন ঘেষা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয় ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বেলা ১১ টায় অনুষ্ঠিত মিলন মেলায় সাবেক শিক্ষাথী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোসাম্মদ আসমা বেগম প্রমুখ।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো