Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ০৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: জেলার পাটগ্রামে ঈদের দিন স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় খুনি স্বামী মো. হাসিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় তাকে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পাটগ্রাম থানা পুলিশের একটি লিখিত প্রেস রিলিজ সংবাদ কর্মীদের মাঝে দেওয়া হয়।

এর আগে, গত ৭ জুন সকালে শ্বশুরবাড়িতে পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী মোসা. এমি খাতুনকে (২১) ধারালো ছুরি দিয়ে হত্যা করে স্বামী হাসিবুল ইসলাম। পরে এমি খাতুনের বাবা মো. একরামুল হক পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পলাতক আসামি মো. হাসিবুল ইসলামকে গ্রেফতার করতে পাটগ্রাম থানা পুলিশ চিরুনি অভিযান চালায়। পাটগ্রাম থানা এলাকা সীমান্তবর্তী হওয়ায় পাটগ্রাম থানা পুলিশ নিশ্ছিদ্র চেকপোস্ট নিশ্চিত করে। লালমনিরহাটে বিজিবি ক্যাম্প ও সেনা ক্যাম্পগুলোতে অবগত করে যেন কোনো অবস্থাতেই আসামি হাসিবুল ইসলাম দেশের অন্য কোথাও বা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে না পারে।
এরই ধারাবাহিকতায় পাটগ্রাম থানা পুলিশ লালমনিরহাট মিশন মোড়ে সেনা ক্যাম্পে সামনে টহলরত সেনাবাহিনীর সহায়তায় পলাতক আসামি মো. হাসিবুল ইসলামকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো