Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

লোকাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্ত ঘেষা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সন্ধায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার ডাক-চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সেলিম ও রমজান সহ তিন চারজন সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

সারাবাংলা/এনজে