Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৬:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা: ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী থেকে আখি মনি (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বুধবার (১১ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আখি মনি উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মো. বিল্লাল মালের মেয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড কর্মকর্তা জানান, সোমবার (৯ জুন) সোমবার সকালে ভোলার সদর উপজেলার ভেলুমিয়ায় ইউনিয়নের বানগাটা এলাকার তেঁতুলিয়া নদীর তীরে খেলার সময় শিশু আখি মনি নদীতে পড়ে নিখোঁজ হয়।

স্থানীয়রা বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করলে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান শুরু করে। ওই দিন শিশুটির সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার সকাল থেকে পুনরায় তেঁতুলিয়া নদীতে তল্লাশী কার্যক্রম শুরু করে। দুই দিন নদীতে অনুসন্ধানের পর ১০ জুন মঙ্গলবার বিকেল নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধারকৃত মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো