Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে নদী ভাঙন রোধের দাবিতে পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নদী ভাঙন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণ, বামনী খালের ওপর নির্মিত স্লুইচগেট খুলে দেওয়া এবং নদীতে ব্লক স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১১জুন) দুপুরে চরএলাহী ঘাটে নদী ভাঙন কবলিত এলাকায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

দুপুরে চর এলাহী বাজার থেকে নদী ভাঙন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে উপজেলা জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। প্রায় এক কিলোমিটার সড়ক পায়ে হেঁটে চরএলাহী ঘাট সংলগ্ন বামনি নদীর ভাঙন কবলিত এলাকায় গিয়ে তাদের পদযাত্রা শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী ৫ আসনে জামায়াতের মনোনীত সাংসদ প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী, চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙ্গনের কবলে পড়ে সর্বশান্ত হয়েছে কয়েক হাজার পরিবার। এরই মধ্যে বামনী নদীর ভাঙনে চরএলাহী ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার গৃহহীন হয়েছেন। ২৫ হাজার একরের বেশি ফসলে জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদী ভাঙন রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’

জামায়াত নেতা বেলায়েত হোসেন- নদী ভাঙন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত স্লুইচগেট খুলে দেওয়া এবং নদী ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য সরকারের নিকট দাবি জানান।

উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আমির আইউব আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানসহ প্রমুখ।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো