Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ ড্রেজার বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা ফাওজুল কবির খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শরীয়তপুরে অবৈধ ড্রেজার বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, ‘নদীর গতিপথ পরিবর্তন এবং অবৈধ বালু উত্তোলনে ড্রেজার চালানোর কারণে নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (১১ জুন) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন বলেছেন, ‘পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগ যদি ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো আমাদের দেয়, তাহলে আমরা দ্রুত এই ভাঙন সমস্যার সমাধান করব।’

এসময় শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো