Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কসবায় বিএনপির ঈদ পুনর্মিলনী


১১ জুন ২০২৫ ১৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য কবির আহমেদ ভূঁইয়া। এতে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন তুহিন, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ চৌধুরী।

বিজ্ঞাপন

পৌরসভা বিএনপির সভাপতি শরিফুল হক ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন— ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের স্থানীয় নের্তৃবৃন্দ।

আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সম্মানিত সদস্য কবির আহমেদ ভূঁইয়া নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দলীয় নেতাকর্মীদের ঢল নামে।

বিজ্ঞাপন

আরো