Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেনাবাহিনীর অভিযানে নাটোরে মাটিবাহী ৪০ ট্রাক্টর জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার বাকশোর এলাকায় জমিতে পুকুর খনন করা মাটি পরিবহনের সময় এসব ট্রাক্টর জব্দ করা হয়।

নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, সদর উপজেলার বাকশোর ঘাট গ্রামে প্রায় ৪০ বিঘা ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ চলছিল। পুকুর খননের মাটি ট্রাক্টরযোগে আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ব্যবহার করে ইট ভাটায় সরবরাহ করছিল তারা। কৃষি কাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৪০টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত টাক্টরগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নাটোর সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট মো. উমর ফারুক জানান, মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর আটক করে সেনাবাহিনী পুলিশ লাইন্সে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে। এই ট্রাক্টরগুলো সড়ক-মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত জানান, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলী জমিতে পুকুর খননের কোনও অনুমতি দেওয়া হয়নি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো