Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি ছাড়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ২১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হাজিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত ৫ জুন আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে গেছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করছেন হাজিরা। তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সকল হাজিকে সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ে সৌদি আরব ত্যাগ করা আইনি বাধ্যবাধকতার পাশাপাশি সৌদির বিধিনিষেধ এবং বার্ষিক হজ মৌসুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

বিজ্ঞাপন

সময় মতো দেশত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরাহ ভিসা পেতে সমস্যা হতে পারে।

সৌদি পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে যাতে হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায়।

প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় নেওয়া হজযাত্রীদের সম্মানজনকভাবে বিদায় জানানো শুরু হয়েছে। সূত্র: গাল্ফ নিউজ

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো