Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের জগন্নাথ দেবের স্নান যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মত এবারেও নানা ধর্মীয় আয়োজনে বান্দরবানে সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রা উৎসব।

বুধবার (১১ জুন) দুপুরে বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব হয়।

এসময় বৈদিক মন্ত্র উচ্চারণ, সমবেত কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশনা, গীতাপাঠ ও ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেয় সনাতন ধর্মালম্বীরা। নানা রকমের ফল উৎসর্গের পাশাপাশি এসময় সনাতন ধর্মালম্বীরা জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেয় এবং জগত ও পরিবারের মঙ্গল কামনা করেন।

বিজ্ঞাপন

উৎসবে প্রধান অতিথি উপস্থিত ছিলেন— বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুজন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক মিন্টু আইচসহ সনাতনী নেতৃবৃন্দরা।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো