Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ২২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্কের ওয়েবপুলে ডুবে মো. হাবিবুর রহমান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে বটিয়াঘাটার পানখালি এলাকায় অবস্থিত রিসোর্টটির অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, ঝালাকাঠি কাউখালী এলাকা থেকে পরিবারের সঙ্গে খুলনায় নানা বাড়ি বেড়াতে এসেছিল ওই শিশুটি। দুপুরে তারা স্বপরিবারে পার্কে ঘুরতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

সন্ধ্যায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান ওসি।

বিজ্ঞাপন
সারবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো