Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কসবায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ২২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবা: বাথরুমের ভেন্টিলেটরে ঝুলন্ত অবস্থায় আব্দুর রাজ্জাক মিয়ার (৯০) লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে কসবা পৌরসভাধীন ৭নম্বর ওয়ার্ড উত্তর খাড়পাড়ার একটি বাসা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্বারকৃত আব্দুর রাজ্জাক মিয়া উপজেলার বায়েক ইউনিয়নের কুল্লাপাথর গ্রামের মৃত ফাজিল আহমেদের পুত্র। দীর্ঘদিন ধরে ছোট ছেলে মো. জাকির হোসেনের সঙ্গে তার বাসায় খারপাড়া গ্রামে বসবাস করছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তিনি তার ছেলের ঘরের পাশে অবস্থিত বাথরুমে ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, ঘটনাটি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো