Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় ৪ বছরের শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ০৮:৪০

শিশুর মরদেহ। প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গার কাওলীবেড়া ফিডার সড়কে বাবা-মার সাথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় নাজিয়া আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুটি ভাঙ্গা উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের কাওলীবেড়া গ্রামের জাহিদ আকনের মেয়ে।

বুধবার (১১ জুন) সকালে এই ঘটনায় আহত হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

প্রত্যক্ষদর্শী অহিদ জানায়, তার বাসার সামনে রাস্তায় ভ্যান করে ঘুরে ঘুরে হাঁস বিক্রি করে জনৈক ব্যক্তি। হাঁস কিনতে মা-বাবার সঙ্গে নাজিয়াকে নিয়ে আসে। হাঁস কিনে রাস্তা পার হওয়ার সময় মালিগ্রামগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিজ্ঞাপন

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আশরাফ হোসেন জানান, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া এলাকায় আজ অটোরিকশা চাপায় আহত এক শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাসপাতালে মারা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো