Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, ঢাকার অবস্থান ৩৭ তম

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১১:১৩

ছবি: সারাবাংলা

ঢাকা: জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৭তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য মাঝারি হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ এবং চতুর্থ অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ১৬০। এছাড়াও পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু স্কোর ১৫৩।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

সারাবাংলা/এফএন/এমপি