Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে আশানুরুপ ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৪:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্খিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।

দীর্ঘ ৫৮দিন পর বৃহস্পতিবার (১২ জুন) ইঞ্জিণচালিত ছোটো নৌকা ও মাছধরা ট্রলার নিয়ে সাগরে যাওয়া জেলেদের অনেকেই ফিরেছেন আশানুরূপ ইলিশ নিয়ে, এতে উচ্ছ্বসিত কুয়াকাটা- মৎস্য বন্দর মহিপুর উপকূলের জেলেরা। তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া বড় মাছধরা ট্রলারগুলো এখনো ঘাটে ফিরেনি বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

আড়তে নিয়ে আসা হচ্ছে মাছ।

অভিজ্ঞ জেলেদের মতে, এসব মাছধরা ট্রলার আরো অন্তত একসপ্তাহ পরে উপকূলে ফিরবে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়ার আশা তাদের। কুয়াকাটার খাজুরা গ্রামের জেলে আ: ছালাম ফকির বলেন, এবারের অবরোধ সফলভাবেই শেষ হয়েছে। এরইমধ্যে সাগরে ব্যাপক ইলিশের উপস্থিতির দাবিও করেছেন তিনি। একই দাবি ছিল আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী মো. আবুল হোসেন কাজি’র।

বিজ্ঞাপন

মাছ ধরতে সাগরে যাচ্ছেন জেলেরা।

তিনি জানান, সাগরে যেসব ট্রলার গিয়েছে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে প্রচুর মাছের উপস্থিতি টের পাওয়া গেছে। এসব দাবিকে সমর্থন করে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্ত অপু সাহা বলেন, এখনই অবরোধের সুফল না পেলেও অচিরেই এর সুফল সামুদ্রিক জেলে ও দেশের মানুষ ভোগ করতে পারবে।

সূত্রমতে, এবারই প্রথম প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সাগর উপকূলের জেলেরা ৫৮দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলেও জানায় মৎস্য বিভাগ।

সারাবাংলা/এনজে