Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘরে বসেই দেওয়া যাবে সুপ্রিম কোর্ট বারের বার্ষিক চাঁদা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ডিজিটাল রূপ নিচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) প্রশাসনিক কার্যক্রম। এখন থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক চাঁদা ও কিউবিক্যালস ভাড়া অনলাইনে পরিশোধ করা যাবে। পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে সোনালী ব্যাংক ও বিকাশ।

সুপ্রিম কোর্ট বারের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে সদস্যরা অনলাইনের মাধ্যমে এসব দিতে পারবেন বলবেন জানিয়েছে সমিতির কার্যকরী কমিটি। সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ আইনজীবীদের সময় ও পরিশ্রম সাশ্রয়ে সহায়ক হবে। একইসঙ্গে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনবে।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এমন ডিজিটাল উদ্যেগকে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

তারা বলেন, এখন থেকে ঘরে বসেই আইনজীবীরা বার্ষিক চাঁদা ও কিউবিক্যালস ভাড়া দিতে পারবেন। এতে আমাদের অনেক কষ্ট লাঘব হবে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সমিতির বর্তমান কমিটি ভালো একটি উদ্যোগ নিয়েছে। সম্পাদক হিসেবে দায়িত্ব পালননের সময় এমন বহু উদ্যোগ নিয়েছিলাম। অবশেষে বাস্তবায়ন হওয়ায় খুব ভালো লাগছে। কমিটির সংশ্লিষ্টরা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সারাবাংলা/আরএম/ইআ