Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলীকদ‌মে ঝরনায় প‌ড়ে পর্যট‌কের মৃত্যু, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবা‌নের আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনায় প‌ড়ে তিনজন পর্যটক নিঁখোজ হয়। পরে আলীকদ‌মের মাতামুহুরী নদী থে‌কে একজ‌নের মরদেহ উদ্ধার করা গে‌লেও এখ‌নো নিখোঁজ র‌য়ে‌ছেন আরেও দুই পর্যটক।

বৃহস্প‌তিবার (১১ জুন) সকা‌লে আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনায় এ ঘটনা ঘ‌টে।

নিহত পর্যট‌কের নাম শেখ জুবাইরুল ইসলাম। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।

পু‌লিশ ও পর্যটকরা জানায়, ১৯ জ‌নের এক‌টি টিম বান্দরবানের আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনা দেখ‌তে যায়। সেখা‌নে গোসল কর‌তে নে‌মে তিনজন পর্যটক ঝরনায় প‌ড়ে নি‌খোঁজ হয়। প‌রে সকা‌লে আলীকদ‌মের ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ বাজার পাড়ার তাহের মল্লিকের জ‌মির পা‌শে মাতামূহুরী নদীর পানিতে এক‌টি মরদেহ ভে‌সে আসলে পু‌লিশ গি‌য়ে একজনের মরদেহ উদ্ধার ক‌রে। টি‌মের বাকী পর্যটকরা মরদেহ দে‌খে টি‌মের সদস‌্য ব‌লে শনাক্ত ক‌রে। ত‌বে এখ‌নো দুই পর্যট‌ক নি‌খোঁজ র‌য়ে‌ছে ব‌লেও জানায় তারা।

বিজ্ঞাপন

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রি‌নি বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, সকা‌লে একজন পর্যট‌কের মরদেহ নদী থে‌কে উদ্ধার হ‌য়ে‌ছে। এখনো দুইজন নি‌খোঁজ র‌য়ে‌ছে ব‌লে জে‌নে‌ছি। এখ‌নো পুরো বিষ‌য়ে নি‌শ্চিত হওয়া যায়‌নি। আলীকদম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বিস্তা‌রিত খোঁজ নি‌চ্ছে। খোঁজ নেওয়ার পরে বিস্তা‌রিত জানা যা‌বে।

সারাবাংলা/এমপি