Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে এখনও নেওয়া হয়নি করোনা চিকিৎসার প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৭:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: করোনা চিকিৎসায় এখনো প্রস্তুত হয়নি ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতাল। আগে থেকেই করোনা আক্রান্তদের চিকিৎসায় ১২টি শয্যা থাকলেও তা অপ্রস্তুত অবস্থায় রয়েছে। অবশ্য এখন পর্যন্ত যশোরে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

যশোর জেলার করোনা আক্রান্তদের প্রধান চিকিৎসা কেন্দ্র যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এখানে যশোর ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নড়াইলসহ আশপাশ জেলার রুগিরা চিকিৎসা সেবা নিতে আসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ হাসপাতাল এ বছর করোনা চিকিৎসা দিতে প্রস্তু ত করা হয়নি। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও এখনও করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুতি হয়নি কেনো তার ব্যাখ্যাও দেননি কর্তৃপক্ষ। তাড়াতাড়ি প্রস্তুত হবে এমন দাবি তাদের।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ বলছে, ১২টি শয্যা আগে থেকে নির্ধারিত ছিলো। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় অকেজো হয়ে আছে।

দ্রুত শয্যাগুলো ব্যবহার উপযোগী করা হবে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা বজলুর রশিদ টুলু। তিনি জানান, নানা কারণে এখনো প্রস্তুতি শেষ না হলেও দ্রুত প্রস্তুত হবে। তা ছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসায় বর্হিবিভাগে সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।

সারাবাংলা/এমপি